অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে নাহিদ রানা
মিরপুরে এখন প্রতিদিনই আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ প্রস্তুতি নেন এশিয়ান গেমসের জন্য, কেউ নেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি। এশিয়ান গেমসের দল ঘোষণা হয়েছে আগেই, আজ ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলও।দুই দলের কোনোটিতেই নেই নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো তিনি মাঠে ফেরেননি। কবে ফিরবেন?
আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল নিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় এর উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হাবিবুল বাশার জানিয়েছেন, ১০ অক্টোবরের আগে খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা নেই নাহিদের।
স্বাভাবিকভাবেই তাই তাঁকে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে রাখা হয়নি।ওই টেস্টের পরপরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও তাঁর থাকার সম্ভাবনা কম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।