advertisement
advertisement

কেমন কাটল জহির রায়হানের ‘বেহুলা’র জন্মদিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
কেমন কাটল জহির রায়হানের ‘বেহুলা’র জন্মদিন

প্রখ্যাত অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার জন্ম সাতক্ষীরায়

advertisement

সাধারণত জন্মদিনে বছরের অন্য দিনের চেয়ে বেশি ফোনকল আসে। অনেকে খুদে বার্তাও পাঠায়। এবারও ব্যতিক্রম হয়নি চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী কোহিনূর আক্তার সুচন্দার ক্ষেত্রে। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, এবারের জন্মদিন তাঁর কাছে একটু বেশিই ব্যতিক্রমী। গতকাল মধ্যরাত থেকে শুভেচ্ছা জানাতে ফোন করছেন পরিচিতজনেরা। অনেকে মেসেজ পাঠাচ্ছেন। সেসবের উত্তর দিতে দিতেই কেটে যাচ্ছে সময়।

আবার ফেসবুকে ভক্তরা তাঁর অভিনীত পুরোনো সিনেমার দৃশ্য কেটে, বিভিন্ন ক্লিপ জুড়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন—এসবও তাঁর নজরে এসেছে।কোহিনূর আক্তার সুচন্দা ‘এবারের জন্মদিনটা বেশ ব্যতিক্রম কাটছে’ বললেন সুচন্দা। সময়ের সঙ্গে অভিনয় থেকে দূরে সরে গেলেও মানুষের ভালোবাসা যে একটুও কমেনি, জন্মদিনে আবারও সেটি টের পাচ্ছেন বলে জানালেন সুচন্দা।১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বরে সাতক্ষীরায় জন্ম সুচন্দার।

শৈশব যশোরে, তারপর ঢাকায় এসে চলচ্চিত্রে কাজের শুরু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর