advertisement
advertisement

ককটেল বিস্ফোরণের পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে তল্লাশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণের পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে তল্লাশি

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও এসআরবির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। শাহবাগ এলাকায় সন্দেহভাজন যানবাহন থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। ১৯ সেপ্টেম্বর

advertisement

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণের পর নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে তারা।ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং শহরের প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি করা হচ্ছে। মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট এবং পিকেট ডিউটি বাড়ানো হয়েছে।

পাশাপাশি বিশেষ অভিযানও চলছে।বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের মোতায়েন রাখা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫১৫ডিএমপির আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর