advertisement
advertisement

খাদ্যে ভারী ধাতুর প্রতিক্রিয়া কীভাবে কমানো সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
খাদ্যে ভারী ধাতুর প্রতিক্রিয়া কীভাবে কমানো সম্ভব

advertisement

আমরা প্রতিদিন যে খাবার খাই, তার অনেকগুলো ভারী ধাতু বা হেভি মেটাল দ্বারা দূষিত—এমন সংবাদ প্রায়ই চোখে পড়ে। খাবারের সঙ্গে অজান্তেই শরীরে ঢুকে পড়তে পারে সিসা, ক্যাডমিয়াম, পারদ বা আর্সেনিকের মতো ভারী ধাতু। এগুলো চোখে দেখা যায় না, স্বাদ বা গন্ধেও বোঝা যায় না। দীর্ঘদিন অল্প অল্প করে শরীরে জমতে থাকলে তৈরি হতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি।

খাবারে কীভাবে আসে ভারী ধাতুখাবারে ভারী ধাতু আসতে পারে মাঠ থেকে খাবার টেবিলে পৌঁছানোর বিভিন্ন পর্যায়ে। কারখানার বর্জ্য, দূষিত পানি ও মাটি এবং পুরোনো ব্যাটারি বা ইলেকট্রনিক বর্জ্য থেকে ভারী ধাতু পরিবেশে ছড়াতে পারে। পরে এসব ধাতু শাকসবজি, ফল, শস্য ও মাছের মাধ্যমে আমাদের খাদ্যকে দূষিত করে। ভারী ধাতু কী ক্ষতি করেদীর্ঘদিন শরীরে ভারী ধাতু জমলে কিডনি ও যকৃতের কার্যকারিতা ব্যাহত হতে পারে।

বিশেষ করে ভ্রূণ, শিশু ও ছোটদের মস্তিষ্কের বিকাশে স্নায়বিক ক্ষতির ঝুঁকি থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর