advertisement
advertisement

অপ্রতিমের তো এভাবে ফেরার কথা ছিল না!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অপ্রতিমের তো এভাবে ফেরার কথা ছিল না!

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

advertisement

অপ্রতিমের জন্য কাঁদছে সবাই। অপ্রতিম যে আমাদের সবার সন্তান। বাচ্চা হারিয়ে গেলে শুধু বাবা–মায়েরাই পাগলপারা হয়ে যান না—আত্মীয়স্বজন, পাড়াপড়শি কারও ঘুম থাকে না। সোশ্যাল মিডিয়াকে কি এখন ডিজিটাল পাড়ামহল্লা বললে ভুল হবে? কে কী পেল বা হারাল, কার সুখ কিংবা শোক—এখানে সবারই জানা হয়ে যায়, সবাইকে ছুঁয়ে যায় কমবেশি। এরপরও আমরা কত কিছু এড়িয়ে যাই।

কিন্তু অপ্রতিমের মতো কী সুন্দর একটা বাচ্চার নিখোঁজ সংবাদে তার মায়ের পোস্ট কি এড়িয়ে যাওয়া সম্ভব? ফলে রাত থেকে সকাল হতে হতে সেই পোস্ট আমাদের সবার টাইমলাইনে ছেয়ে গেল। যেন দেশের সব মানুষের একটাই আকুতি—অপ্রতিম নিরাপদে ফিরে আসুক মায়ের কোলে।ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগম। আমাদের অনেকেরই চেনা। কথাসাহিত্যিক নাহিদা নাহিদ।

সাহিত্যচর্চা ও শিক্ষকতার মধ্য প্রতিনিয়ত আনন্দ খুঁজে বেড়ান, আনন্দ ছড়িয়ে বেড়ান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর