advertisement
advertisement

দ্বিতীয় সন্তানের মা–বাবা হলেন দীপিকা–রণবীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
দ্বিতীয় সন্তানের মা–বাবা হলেন দীপিকা–রণবীর

প্রথম সন্তান দুয়ার সঙ্গে রণবীর ও দীপিকা। ছবি : দীপিকার ইনস্টাগ্রাম থেকে

advertisement

দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আজ এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তাঁরা। দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের মেয়ে।

ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে আবারও আনন্দে ভাসছে তাঁদের পরিবার।দ্বিতীয় সন্তান জন্মের আগে গতকালই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর ও তাঁর পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।প্রথম সন্তান দুয়ার জন্মের মাত্র দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি।

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর তাঁদের সেখানে দেখা গিয়েছিল।সম্প্রতি দ্বিতীয় সন্তানের আগমনের আগে অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর