একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর
‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালি দিনগুলোতে।’ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে এমনই আবেগঘন কথা লিখেছেন চিত্রনায়িকা শাবনূর। সালমানের সঙ্গে ১৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি। একের পর এক সিনেমায় জুটি হয়ে তাঁরা নব্বইয়ের দশকের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান। সেই সময় তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জনও কম হয়নি।
তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাইবোনের মতো।একটি চলচ্চিত্রের দৃশ্যে সালমান শাহ ও শাবনূরসালমান শাহর জন্মদিন উপলক্ষে দেওয়া ফেসবুক পোস্টে শাবনূর ফিরে গেছেন সেই সোনালি সময়ের স্মৃতিতে। শুটিং সেটে সালমান শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, তাঁর কাছে ছিলেন ‘অসাধারণ হৃদয়ের মানুষ’। শাবনূরের স্মৃতিতে, সেটে সবার সঙ্গে সম্মান ও আন্তরিকতা নিয়ে আচরণ করতেন সালমান।
শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান শাহ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।