রঞ্জন দত্ত
কানাডার রয়্যাল সোসাইটি অব কানাডার (আরএসসি) কলেজ অব নিউ স্কলার্স, আর্টিস্টস অ্যান্ড সায়েন্টিস্টসের ২০২৬ সালের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক রঞ্জন দত্ত। তিনি কানাডার মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির ইন্ডিজেনাস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। ২০২০ সাল থেকে তিনি কমিউনিটি ডিজাস্টার রিসার্চে কানাডা রিসার্চ চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রয়্যাল সোসাইটি অব কানাডার (আরএসসি) সভাপতি ফ্রাঁসোয়াজ বেলিস এক বার্তায় বলেন, ‘আজ আমরা রয়্যাল সোসাইটি অব কানাডার নবীন ফেলো এবং কলেজ সদস্যদের স্বাগত জানাতে পেরে আনন্দিত। চিকিৎসা, প্রযুক্তি ও জলবায়ু গবেষণায় যুগান্তকারী সাফল্য, শিল্পকলা ও সাহিত্যে অবদান, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বিস্তৃত তাঁদের কাজ।
তাঁরা তাঁদের পাণ্ডিত্য ও সৃজনশীলতার মাধ্যমে কানাডার সমাজকে গড়ে তুলতে সহায়তা করছেন।’মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির প্রভোস্ট ও একাডেমিকবিষয়ক ভাইস প্রেসিডেন্ট চ্যাড লন্ডন বলেন, এই অসাধারণ অর্জনের জন্য রঞ্জন দত্তকে অভিনন্দন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।