advertisement
advertisement

নারীর সৃজনশীলতা ও উদ্যোগকে ঘিরে ক্রাউন প্লাজায় ওয়াও মার্কেট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
নারীর সৃজনশীলতা ও উদ্যোগকে ঘিরে ক্রাউন প্লাজায় ওয়াও মার্কেট

advertisement

নারীর সৃজনশীলতা, উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতাকে তুলে ধরতে রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘ওয়াও মার্কেট’। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজন চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ২৫তম তলার বলরুমে আয়োজিত এই ইভেন্টে স্থান পেয়েছে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি পোশাক, হস্তশিল্প, ঘরে তৈরি খাবারসহ নানা ধরনের সৃজনশীল পণ্য।আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাম্প্রতিক র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত রুনা খান।

প্রদর্শনী ঘুরে দেখে তিনি নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন এবং এমন আয়োজনের জন্য ক্রাউন প্লাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।রুনা খান বলেন, নারীদের শুধু উৎসাহ নয়, তাঁদের অর্থায়ন, যোগাযোগ ও বাজারের সুযোগ তৈরি করে দেওয়াও জরুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর