advertisement
advertisement

যেকোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে জাহাজের ব্যালাস্ট ট্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
যেকোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে জাহাজের ব্যালাস্ট ট্যাংক

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড ও রিসাইক্লিং কারখানা

advertisement

জাহাজ কাটার কাজ চলার সময় নিয়মিত বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা হলে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ১০ জনের প্রাণহানির দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে ব্যালাস্ট ট্যাংকের জমে থাকা পানি থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার ঝুঁকি এত দিন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

এখন থেকে ব্যালাস্ট ট্যাংকের পানি সরানোর আগে পানি ও তলানি পরীক্ষা এবং কাজ চলাকালে বারবার গ্যাসের উপস্থিতি পরীক্ষা করতে হবে। কারণ, ব্যালাস্ট ট্যাংক যেকোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন দুর্ঘটনার তদন্তে গঠিত বিশেষজ্ঞ দলের সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান।অধ্যাপক ইয়াসির আরাফাত খান বলেন, দুর্ঘটনাটি প্রতিরোধের উপায় ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর