advertisement
advertisement

গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢোকে অস্ত্রধারীরা, পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে চলে লুট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢোকে অস্ত্রধারীরা, পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে চলে লুট

ফটিকছড়ি থানা

advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা জানান, রাতে হঠাৎ ১০ থেকে ১২ সদস্যের একটি মুখোশধারী দল দরজায় লাগানো তালা ভেঙে ঘরে ঢোকে। তাদের সবার কাছে দেশি অস্ত্র ছিল। এরপর এসব অস্ত্র দেখি পরিবারের সদস্যদের জিম্মি করে তারা।

এরপর সবার হাত ও মুখ বেঁধে ঘরে থাকা ১১ ভরি সোনা, মুঠোফোন ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।যে ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি খোরশেদুল আলম নামের এক ব্যক্তির। তিনি ওমানপ্রবাসী ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, গতকাল তাঁর পরিবারের সাত সদস্যের সবাই বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ডাকাতেরা তাঁর ঘরে ঢুকে স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। তিনি বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। তাঁদের ঘরে স্বর্ণ, মুঠোফোন ছাড়াও আড়াই লাখ টাকা ছিল।

একটি পিকআপ ভ্যান বিক্রির পর এ টাকা তাঁরা পেয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর