যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংগৃহীত বিখ্যাত টি-রেক্সে 'থমাস'- এর মাথার খুলির ছবি
প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স ডাইনোসর। বিলুপ্তির মাধ্যমে এর শরীরের উষ্ণতাও হারিয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি রাসায়নিক বিশ্লেষণের সাহায্যে বিলুপ্ত ডাইনোসরের শরীরের তাপমাত্রা বের করেছেন। জানা গেছে, তাপমাত্রা ছিল প্রায় ৯৭ ডিগ্রি ফারেনহাইট বা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এই ফল সামান্য কমবেশি হতে পারে।নতুন এই গবেষণার ফলে টি-রেক্স উষ্ণ রক্তের প্রাণীদের তালিকায় স্থায়ী জায়গা দখল করে নিল। গত কয়েক বছর ধরে করা বিভিন্ন গবেষণায়ও টি-রেক্সসহ ডাইনোসরদের উষ্ণ রক্তের প্রাণী হওয়ার প্রমাণ মিলেছিল।টি-রেক্সের শরীর বেশ উষ্ণ ছিল। তবে খুব বেশি না। গবেষণায় পাওয়া টি-রেক্সের তাপমাত্রা অন্যান্য বড় স্তন্যপায়ী প্রাণীর মতোই পাওয়া গেছে। যেমন ভারতীয় হাতির শরীরের তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।