advertisement
advertisement

এতিম পরিচয়ে হোটেলে চাকরি, যেভাবে মালিকের ১৫ মাসের শিশুকে অপহরণ করে কিশোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
এতিম পরিচয়ে হোটেলে চাকরি, যেভাবে মালিকের ১৫ মাসের শিশুকে অপহরণ করে কিশোর

অপহরণ

advertisement

নিজেকে এতিম পরিচয় দিয়ে একটি খাবার হোটেলে চাকরি নিয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোর। সেখানে কাজ নেওয়ার ১৫ দিনের মাথায় হোটেলমালিকের ১৫ মাস বয়সী মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, নিঃসন্তান মামা-মামির কাছে তুলে দেওয়ার বিনিময়ে টাকা পাওয়ার আশায় শিশুটিকে নিয়ে যায় ওই কিশোর। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাসার কাজে ব্যস্ত থাকার সুযোগে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে যায় সে।

পরে শিশুটিকে তার মামা-মামির কাছে তুলে দেওয়া হয়। খবর পেয়ে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কিশোর ও তার মামা-মামিকে গ্রেপ্তার করা হয়েছে।এসআরবি-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার প্রায় ১৫ দিন আগে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি খাবার হোটেলে নিজেকে এতিম পরিচয় দিয়ে চাকরি নেয় ওই কিশোর।

পরে সে তার মামা-মামিকে জানায়, হোটেলমালিকের ১৫ মাস বয়সী একটি কন্যাশিশু রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর