মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আহাজারি। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে
মানিকগঞ্জ সদর উপজেলায় একই ঘর থেকে এক প্রবাসী, তাঁর স্ত্রী ও তাঁদের শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রাম থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহত তিনজন হলেন বারাহী জান্নাকান্দি গ্রামের আকরাম হোসেন (৪০), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও তাঁদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তার।মো. মনির হোসেন, ওসি, মানিকগঞ্জ সদর থানাপারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে মাথায় ইট দিয়ে আগাত করে এবং শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারাহী জান্নাকান্দি গ্রামের আকরাম হোসেন সৌদিপ্রবাসী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।