advertisement
advertisement

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তরুণী, হাসপাতালে মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তরুণী, হাসপাতালে মৃত্যু

মরদেহ

advertisement

এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অচেতন অবস্থায় ফেলে রাখার ঘটনার চার দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য, ওই তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান ওই তরুণী। আজ দুপুরে মরদেহের ময়নাতদন্ত করা হয়। হাসপাতালের ছাড়পত্রে তাঁর মৃত্যুর কারণ লেখা হয়েছে মাথায় আঘাত। ওই তরুণী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার বখতার আলী নামের এক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়েছিল। চার মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। বখতার আলীসহ অন্তত চারজন ব্যক্তি ওই তরুণীর ওপর নির্যাতন চালিয়েছেন। পুলিশ বখতার আলীকে আটক করেছে।জাহিদুর রহমান, ওসি, ভেড়ামারা থানা, কুষ্টিয়াওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা দলবদ্ধ ধর্ষণের বিষয়টি বলছেন। কিন্তু পুলিশ এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।

প্রয়োজনীয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।ওই তরুণীর ভাই জানান, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে তাঁর বোনকে রাসেল নামের এক যুবক মোটরসাইকেলে তুলে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর