advertisement
advertisement

উল্টো পথে লেনে উঠছিল প্রাইভেট কার, বাসের ধাক্কায় নিহত ৪


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
উল্টো পথে লেনে উঠছিল প্রাইভেট কার, বাসের ধাক্কায় নিহত ৪

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জামালদি বাসস্ট্যান্ড এলাকায়

advertisement

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক মো. সোহেল (৩০) এবং যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩)। তাঁরা ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা।আহত তিনজনের দুজন বাসের যাত্রী।

প্রাইভেট কারের আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাঁর নাম–পরিচয় জানা যায়নি।হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ বলেশ্বর পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় যাত্রাবিরতি শেষে ঢাকামুখী প্রাইভেট কারটি মহাসড়কে উঠছিল।দুর্ঘটনায় বাসটি উল্টে যায়।

আজ শনিবার দুপুরে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায়চট্টগ্রামমুখী লেনের একটি কাটা অংশ পার হয়ে প্রাইভেট কারটি ঢাকামুখী লেনে যাওয়ার চেষ্টা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর