মণিপুরে সহিংসতায় বিক্ষোভকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়
ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের ত্রাণশিবিরে একাধিক বাস্তুচ্যুত মানুষের মৃত্যুতে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।বিচারপতি গীতা মিত্তল কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাজ্যে স্বাভাবিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেও কী কারণে সময়মতো যথাযথ পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।মণিপুরের মুখ্য সচিবকে অবিলম্বে একটি বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
নির্দেশনায় ত্রাণশিবিরে অস্বাভাবিক মৃত্যুগুলোর নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং শিবিরের নিরাপত্তাসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।
পাশাপাশি ৩৪টি মৃত্যুর ঘটনা সত্ত্বেও কেন মাত্র ২০টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন শীর্ষ আদালত।এমনকি অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তিদের পরিবারকে কেন মাত্র ২০ হাজার থেকে ৩০ হাজার রুপির মতো নগণ্য ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে এটিকে সামগ্রিকভাবে রাজ্য প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে চিহ্নিত করেছেন বেঞ্চ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।