advertisement
advertisement

লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ভিডিও প্রকাশ, মেহেরপুরে তরুণ আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
লোডশেডিং নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ভিডিও প্রকাশ, মেহেরপুরে তরুণ আটক

সঞ্জয় কুমার দাস

advertisement

মেহেরপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করার অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।এদিকে সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আগেই থানায় মামলা ছিল।

ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মেহেরপুর সদর–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন সঞ্জয় কুমার দাস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর