advertisement
advertisement

এক পরিবারের পাঁচ প্রজন্মের জন্ম একই দিনে!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
এক পরিবারের পাঁচ প্রজন্মের জন্ম একই দিনে!

ফ্রেড হারলো, আর্থার ও এমা বেল

advertisement

যুক্তরাষ্ট্রের লোয়া শহরের একটি পরিবার ব্যতিক্রমী এক কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এই পরিবারের পাঁচ জেনারেশনের জন্মদিন একই তারিখে। সবার জন্ম ১৪ সেপ্টেম্বর।পাঁচ জেনারেশনের একজন ফ্রেড হারলো। তাঁর দাদা উইলবার, মা অ্যাডি, তাঁর মেয়ে এমা বেল ও ছেলে আর্থার। তবে এটাও যে একটা রেকর্ড হতে পারে, সেই বিষয়টি নিয়ে কোনো ধারণা ছিল না তাঁদের।

এ বিষয়ে ফ্রেড হারলো বলেন, ‘যখন আপনার সন্তান হয়, তারা সত্যিই বিশেষ উপহার।’ একই তারিখে জন্মের বিষয়ে তিনি বলেন, ‘সব সময় ভেবেছি এটা দারুণ একটা বিষয়। তবে এটা রেকর্ড হতে পারে, তা নিয়ে কখনো ভাবিনি। সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে, এমনটাই ভেবে নিয়েছিলাম।’এমা বেল বলেন, ‘এ বিষয়টা নিয়ে সব সময়ই আমরা মজা করি।’বেল জানান, একই তারিখে তাঁর ছেলে হওয়ার পরই কেবল তাঁরা সিদ্ধান্ত নেন অফিশিয়াল রেকর্ডের জন্য আবেদন করার।

এর আগে তাঁরা জানতেন, তাঁদের পরিবারের পাশাপাশি আরও একটা পরিবারেরও চার জেনারেশনের একই তারিখে জন্মদিন।চেরনোবিলের যে রাত বদলে দিয়েছিল পারমাণবিক ইতিহাসএমা বেল বলেন, ‘আমার দাদি সব সময়ই বলতেন, “১৪ সেপ্টেম্বর তোর একজন ছেলে হতে হবে।” প্রতিবছরই তিনি আমাকে একই কথা বলতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর