ঝুলন্ত মরদেহ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে বাড়ির পেছনের একটি গাছ থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত কলেজছাত্রীর নাম শরিফা ইসলাম (২০)। তিনি উপজেলার উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
শরিফা কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজে বাংলা স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বাড়ির পেছনের একটি কাঁঠালগাছ থেকে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শরিফার বড় বোন মাহমুদা খানম বলেন, শরিফার চলতি মাসের ২৮ তারিখ সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা।
পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় সে দুশ্চিন্তায় ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।