advertisement
advertisement

আকিজের পণ্যে ছাড় পাবেন ভাইয়া গ্রুপের গ্রাহকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
আকিজের পণ্যে ছাড় পাবেন ভাইয়া গ্রুপের গ্রাহকেরা

আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেন

advertisement

গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের বিল্ডিং ম্যাটেরিয়াল তথা নির্মাণসামগ্রী আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাইয়া গ্রুপের সঙ্গে একটি কৌশলগত সমঝোতা চুক্তি সই করেছে আকিজবশির গ্রুপ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজবশির গ্রুপ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এই চুক্তির আওতায় ভাইয়া গ্রুপের গ্রাহকেরা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম এম্পোরিয়াম ‘সিলেকশন্স’–এর রাজধানীর বনানী ও বাংলামোটর শাখায় বিশেষ মূল্যছাড় ও সেবা পাবেন।আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং ভাইয়া হাউজিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) দেওয়ান মশিউর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সই করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকিজবশির গ্রুপের এবিজি রয়্যাল ক্লাব লয়্যালটি প্রোগ্রামের আওতায় পরিচালিত হবে এই অংশীদারত্ব।

এর মাধ্যমে ভাইয়া গ্রুপের গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর