লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ইউর ব্যাটম্যান।
গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার ২০ জন অসচ্ছল শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় সব শিক্ষা সরঞ্জাম তুলে দেন ইউর ব্যাটম্যান সংগঠনটির প্রতিনিধিরা। মেঘনা নদীর চরাঞ্চলে প্রতিকূল পরিবেশ ও দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা জেলে পরিবারের শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
নতুন ব্যাগ ও খাতা-কলম হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কোমলমতি শিক্ষার্থীরা।অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত থেকে ইউর ব্যাটম্যানের এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় শিক্ষার আলো টিকিয়ে রাখতে সমাজের সামর্থ্যবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন সহায়তামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সংগঠনটির প্রতিনিধিদের মতে, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।