আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন
গার্মেন্টস শ্রমিকদের জন্য দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠন করে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। তাদের দাবি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও ডিসেম্বর থেকে তা কার্যকর করা হোক।আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। খবর বিজ্ঞপ্তিসংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর সাম্প্রতিক সংশোধনে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। নভেম্বরে তার তিন বছর পূর্ণ হবে।
তবে নতুন মজুরি নির্ধারণের জন্য এখনো মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়নি।আইবিসি বলেছে, শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মজুরি বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে সরকারের কাছে মজুরির হারসংক্রান্ত প্রস্তাব দেওয়ার কথা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।