advertisement
advertisement

৫২-তেও এতটা গ্ল্যামার! পালকের গাউন আর কোটি টাকার গয়নায় টিআইএফএফে পেনেলোপে ক্রুজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
৫২-তেও এতটা গ্ল্যামার! পালকের গাউন আর কোটি টাকার গয়নায় টিআইএফএফে পেনেলোপে ক্রুজ

advertisement

রেড কার্পেটে পেনেলোপে ক্রুজ মানেই আলাদা এক গ্ল্যামার। ৫২ বছর বয়সেও তাঁর স্টাইল যেন বয়সের হিসাব মানে না। এবার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেই চেনা আভিজাত্যের সঙ্গে যোগ হলো পালকের আভিজাত্য আর মশলার অনুপ্রেরণায় তৈরি ঝলমলে হাই জুয়েলারি।নতুন ছবি ‘লা বোলা নেগ্রা’-এর প্রিমিয়ারে অংশ নিতে কানাডার টরন্টোতে গিয়েছিলেন পেনেলোপে।

প্রিন্সেস অব ওয়েলস থিয়েটারে অনুষ্ঠিত প্রদর্শনীতে অভিনেত্রীর রেড-কার্পেট লুকের কেন্দ্রে ছিল তামারা রালফের তৈরি সাদা পালক-সজ্জিত গাউন। এটি ডিজাইনারের ফল ২০২৬ কতুর কালেকশনের অংশ, যা জুলাইয়ে প্যারিস কতুর উইকে প্রথমবার র্যাম্পে দেখা যায়।গাউনের কাট ছিল বডিহাগিং ও ট্রাম্পেট-সিলুয়েট। গভীর নেকলাইন ও সাদা রঙের পালকের ব্যবহার পুরো লুকে এনেছে ড্রামাটিক আবহ।

রেড কার্পেটে সাম্প্রতিক সময়ে পালক ও ফ্রিঞ্জের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, পেনেলোপেও সেই প্রবণতাকে নিজের মতো করে তুলে ধরেছেন।তবে পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল গয়না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর