advertisement
advertisement

নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার অভিনেত্রী বললেন, সরকার ‘গাজার কসাই’কে স্বাগত জানাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার অভিনেত্রী বললেন, সরকার ‘গাজার কসাই’কে স্বাগত জানাচ্ছে

সিরিজের দৃশ্যে হান্না আইনবেন্ডার

advertisement

নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন হলিউড অভিনেত্রী হান্না আইনবেন্ডার। ‘হ্যাকস’ তারকা ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাঁর গ্রেপ্তারের ছবি নিয়ে আলোচনার চেয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও প্রতিদিন ঘটে চলা অপরাধগুলোর দিকে মানুষের মনোযোগ দেওয়া উচিত।গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আইনবেইন্ডার।

বেনিয়ামিন নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে আয়োজিত এই বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে আটক করে নিউইয়র্ক পুলিশ।গ্রেপ্তারের পর ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে আইনবেইন্ডার লেখেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর লজ্জাজনক নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে আমার ও আমার বন্ধুদের গ্রেপ্তারের ছবিগুলো যদি কোনো কিছুর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেটি হোক ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের বিরুদ্ধে ইসরায়েলের চালানো ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধের দিকে।

বসতি স্থাপনকারীদের হামলা; বাড়িঘর ধ্বংস; মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তাদের ওপর বোমা হামলা—এমন অপরাধ, যা প্রতিদিনই ঘটে, কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রায় কোনো কাভারেজই পায় না।’বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকারেরও সমালোচনা করেন এই অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর