advertisement
advertisement

ডিম সিন্ডিকেটে এআই (AI) বিপ্লব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ডিম সিন্ডিকেটে এআই (AI) বিপ্লব

advertisement

​মফিজ ভাই এলাকার কাঁচাবাজারের মুকুটহীন সম্রাট। বাজারে এমন কোনো জিনিস নেই যার দাম তিনি নিজের ইচ্ছেমতো বাড়াতে বা কমাতে পারেন না। তবে তাঁর বিশেষত্ব হচ্ছে ডিম আর কাঁচা মরিচ। তাঁর থিওরি খুব সিম্পল—‘আকাশে মেঘ ডাকলে মুরগির মন খারাপ হয়, তাই ডিমের দাম বাড়বে।

আর রোদ উঠলে মুরগির গরম লাগে, তাই ডিমের দাম বাড়বে।’ মোটকথা, ব্রাজিল ফুটবল ম্যাচ হারলেও মফিজ ভাইয়ের গোডাউনে ডিমের দাম হালিপ্রতি দশ টাকা বেড়ে যায়।​কিন্তু সম্প্রতি মফিজ ভাই কিছুটা হতাশ। তিনি বুঝতে পারছেন যে যুগ পাল্টেছে। মানুষ এখন কথায় কথায় ‘স্মার্ট’, ‘ডিজিটাল’ এসব বলে। তাই পুরোনো মান্ধাতা আমলের সিন্ডিকেট সিস্টেম বড্ড ব্যাকডেটেড লাগছে তাঁর কাছে।​ঠিক এ সময়ই দৃশ্যপটে হাজির হলো মফিজ ভাইয়ের ভাগনে বল্টু।

বল্টু পেশায় ফুলটাইম টিকটকার এবং পার্টটাইম ‘টেক-এক্সপার্ট’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর