advertisement
advertisement

ক্যাম্পাস চিক লুকে মিথিলার অন্যরকম আবেদন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
ক্যাম্পাস চিক লুকে মিথিলার অন্যরকম আবেদন

advertisement

মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলার সাম্প্রতিক লুকে প্রকাশ পেয়েছে ‘ক্যাম্পাস চিক’ আমেজ। রইলো বিস্তারিত ...।ট্রেন্ড অনুসরণ করা সহজ, কিন্তু ট্রেন্ডকে নিজের করে তোলা কঠিন। তানজিয়া মিথিলার সাম্প্রতিক এই লুকে সেই বিষয়টিই চোখে পড়ে। সম্প্রতি ধূসর রঙে ‘ক্যাম্পাস চিক’ লুকে ফ্রেমে ধরা দিয়েছেন এই সুন্দরী। মিথিলা যাই পরেন, তা-ই যেন হয়ে ওঠে তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট।

তাঁর পোশাক ও অনুষঙ্গ মিলিয়ে পুরো লুকেই ফুটে উঠেছে ‘ক্যাম্পাস চিক’ আমেজ।বিশ্ববিদ্যালয় বা কলেজজীবন থেকে অনুপ্রাণিত, পরিপাটি অথচ স্মার্ট এই স্টাইলই ধারণ করেছেন মিথিলা। লুকের মূল আকর্ষণ ধূসর রঙের রিবড নিট ফেব্রিকের স্লিভলেস মিনি ড্রেস।ড্রেসটির গলা ডিপ ভি আকৃতির, আর কোমর থেকে নিচে আছে ফ্লেয়ার ডিজাইন । সঙ্গে ভেতরে পরেছেন সাদা কলার শার্ট মিনি ড্রেস।

সব মিলিয়ে মিথিলার লুকে প্রকাশ পেয়ছে ভিন্ন এক আবেদন।ক্যাম্পাস চিক লুকে মিনিমাল কিন্তু স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মিথিলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর