advertisement
advertisement

উখিয়া সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে ক্ষতবিক্ষত যুবকের দুই পা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
উখিয়া সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে ক্ষতবিক্ষত যুবকের দুই পা

মিয়ানমার সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সতর্ক অবস্থান

advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখার কাছে মাইন বিস্ফোরণে এক যুবকের দুই পায়ের গোড়ালি ক্ষতবিক্ষত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হামিদ হোসেন (৩২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা কামাল হোসেনের ছেলে।

তাঁকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন স্থানীয় জেলেরা।বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়।

পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়া যায়, বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।হামিদ হোসেন কী কারণে সীমান্তবর্তী ওই এলাকায় গিয়েছিলেন, সেটি নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর