বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন নেওয়া হবে না।মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্মারকটিতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষর করেছেন।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আগ্রহী ব্যক্তিদের ৭ অক্টোবরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
এরপর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।মন্ত্রণালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।