মার্কিন ডলার
গত মাসে রপ্তানি ও প্রবাসী আয় উভয়ই গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চারটিই ইতিবাচক ধারায় রয়েছে।চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই ও আগস্ট) চার বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে। তবে সেপ্টেম্বরে পণ্য রপ্তানি চার বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গত মাসে রপ্তানি হয়েছে ৩৯৪ কোটি ডলারের পণ্য।
এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৮ শতাংশের বেশি।এদিকে গত মাসে দেশে ২৭৭ কোটি ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি। সে হিসাবে গত মাসে রপ্তানি ও প্রবাসী আয় উভয়ই গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে।বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল বৃহস্পতিবার প্রবাসী আয় ও পণ্য রপ্তানির হালনাগাদ তথ্য প্রকাশ করে।
দুই সংস্থার তথ্যানুযায়ী, গত মাসে বৈদেশিক মুদ্রা আয়ের দুই উৎস থেকে ৬৭১ কোটি মার্কিন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।