পুকুর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে
রাজশাহীর বাগমারায় ছাত্রদল নেতার ভাড়া নেওয়া পুকুরে মাছ চাষে বাধা ও দখলের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। পুকুরটি দখলমুক্ত করা ও বিচারের দাবিতে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রদল নেতা। তবে অভিযোগ অস্বীকার করে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ব্যক্তিরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন। তাঁর সঙ্গে স্থানীয় মৎস্যজীবী ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি ভবানীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ডি এম শাহিন, বাগমারা উপজেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য শাকিল হোসেন ও উপজেলা যুবদল কর্মী সাইদুর রহমানের বিরুদ্ধে পুকুর দখল ও মাছ চাষে বাধা দেওয়ার অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন বলেন, চলতি বছর উপজেলা ভূমি অফিস থেকে ভবানীগঞ্জ পৌরসভার গোয়াবাড়ী এলাকার ৩৮ শতকের একটি খাসপুকুর ইজারা নেয় ‘কসবা একতা মৎস্যজীবী সমবায় সমিতি’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।