advertisement
advertisement

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ফুলের বিবাহ’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ফুলের বিবাহ’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ফুলের বিবাহ’ গল্প নিয়ে পাঠচক্র করেছে দিনাজপুর বন্ধুসভা। ৩০ সেপ্টেম্বর দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।‘ফুলের বিবাহ’ রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, তাদের গন্ধের তারতম্য ও বর্ণের বৈচিত্র্য অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

কোন সময়ে কোন ফুল ফোটে, সেই পর্যবেক্ষণও রচনাটিতে পাওয়া যায়।বাঙালি জীবনে বিয়ের অনুষ্ঠান আনন্দের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বর-কনেকে কেন্দ্র করে পরিবারের সদস্য, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সম্পৃক্ত হন।

‘ফুলের বিবাহ’ রচনায় বিয়ের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন চরিত্র ও অনুষঙ্গের পরিবর্তে বিভিন্ন ফুলকে উপস্থাপন করে বঙ্কিমচন্দ্র অসাধারণ দক্ষতায় বাঙালির গার্হস্থ্য জীবনের একটি পরিচিত অনুষ্ঠানকে আনন্দময় করে তুলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর