ময়মনসিংহে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। শুক্রবার দুপুরে নগরের রহমতপুর বাইপাস সড়কে
মোটরসাইকেলে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি দেখেন, সিএনজিচালিত অটোরিকশাটি বাসের ভেতরের দিকে ঢুকে দুমড়েমুচড়ে গেছে। অটোরিকশার ভেতরে এক নারী ও এক শিশু জীবিত। পরে দুজনকে উদ্ধার করে বাইরে আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে দুজনেরই মৃত্যু হয়।ময়মনসিংহ নগরের বাদেকল্পা গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন পেশায় ব্যবসায়ী।
তিনি আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে মার্কাজ মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নেওয়া নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি, অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। ভেতরে তাকিয়ে দেখি, দুজন নড়াচড়া করছেন, শ্বাস নিচ্ছেন। তখন শিশু ও ওই নারীকে টেনে বের করে আনি।
রাস্তার পাশে রেখে তাঁদের হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়ার মধ্যেই দুজন মারা যান।’নাজিম উদ্দিন আরও বলেন, ‘আমার জীবনে এমন দুর্ঘটনা আর দেখিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।