advertisement
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (বাংলা)। সুখু ও দুখুর স্বভাব ছিল বিপরীত ধরনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (বাংলা)। সুখু ও দুখুর স্বভাব ছিল বিপরীত ধরনের

advertisement

বাংলা: বিস্তৃত প্রশ্নগল্প ∎ সুখু ও দুখুপ্রশ্ন: সুখুর করুণ পরিণতির পেছনে তার নিজের দোষগুলো কী ছিল?উত্তর: সুখুর পরাজয়ের মূল কারণ ছিল তার চরম অহংকার ও সীমাহীন লোভ। সে বুড়ির বাড়িতে গিয়েছিল কেবল সম্পদের আশায়। পথে যারা সাহায্য চেয়েছিল, তাদের সে অবজ্ঞা করেছে। বুড়ির সঙ্গে কথা বলার সময় সে অত্যন্ত উদ্ধত ও খারাপ ভাষা ব্যবহার করেছে। সে ভেবেছিল বেশি ডুব দিলে বেশি গয়না পাবে, কিন্তু তার ফল হয় উল্টো।

লোভের বশবর্তী হয়ে সে দামি খাবার ও বড় পেটরা নিয়েছিল, যা তাকে লজ্জায় ফেলে দেয়। তার নিজের খারাপ ব্যবহার এবং অন্যের প্রতি দয়াহীনতাই তার জীবনে দুঃখ ডেকে আনে। বড়দের অবমাননা ও স্বার্থপরতা মানুষকে যে বিপদে ফেলে, সুখুর পরিণতি তার বড় উদাহরণ।প্রশ্ন: সুখু ও দুখুর মধ্যে প্রধান পার্থক্যগুলো আলোচনা করো।উত্তর: সুখু ও দুখু দুই বোন হলেও তাদের স্বভাব ছিল একে অপরের বিপরীত।

দুখু ছিল কঠোর পরিশ্রমী, যে সারা দিন ঘরের কাজ করত এবং বাবার সুতা কাটত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর