advertisement
advertisement

‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কার হওয়া বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. নাদিম মাহমুদ

advertisement

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে মো. নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাদিম মাহমুদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফিডিং কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগ ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা–সমালোচনা হয়।পরে নাদিম মাহমুদ তাঁর দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে চুরি হওয়া ৩০ প্যাকেট দুধের ২৭ প্যাকেট ৩০ সেপ্টেম্বর ফেরত দেন এবং দুধ সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনাটি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর