ফেসবুক পোস্টে প্রকাশিত ‘মহব্বত’ সিনেমার পোস্টার এমনটাই দেখা গেছে
শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ। তাঁদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। এ ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়ে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এবারের সিনেমায় পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা যাবে, এটা মোটামুটি নিশ্চিত।শাকিব খানসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে।
তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি।চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ‘মহব্বত’ সিনেমা নিয়ে এরকম পোস্টারও দেখা গেছেপরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।