advertisement
advertisement

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

চ্যাটজিপিটিতে অ্যাপের মতো ইন্টারফেস ও অটোমেশন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই  

advertisement

চ্যাটজিপিটিকে আরও বেশি কাজের উপযোগী করে তুলতে অ্যাপের মতো ইন্টারফেস ও অটোমেশন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে ওপেনএআই। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটির ভেতরেই নিজেদের অ্যাপের মতো ইন্টারফেস তৈরি করতে পারবেন। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের অ্যাপ বা সেবা চালু করে বিভিন্ন কাজ করতে পারবেন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওপেনএআইয়ের ডেভডে অনুষ্ঠানে নির্মাতাদের জন্য বড় পরিসরে প্লাগ-ইন এক্সটেনশন ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটিতে আগে থেকেই বিভিন্ন প্লাগ-ইন ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে স্ল্যাক, শেয়ারপয়েন্ট, এয়ারটেবল ও গুগল ড্রাইভের মতো বিভিন্ন সেবা চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা যায়।

নতুন প্লাগ-ইন এক্সটেনশনের মাধ্যমে এসব সেবার জন্য চ্যাটজিপিটির সাইডবারে আলাদা জায়গা তৈরি করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর