advertisement
advertisement

সাবধান! অস্ট্রেলিয়ার কৃষি ভিসা নিয়ে প্রতারণার নতুন ফাঁদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
সাবধান! অস্ট্রেলিয়ার কৃষি ভিসা নিয়ে প্রতারণার নতুন ফাঁদ

বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় সরাসরি কোনো কৃষি ভিসা নেই

advertisement

কয়েক সপ্তাহ ধরে আমার মুঠোফোন যেন একটি প্রশ্নের দপ্তর হয়ে উঠেছে। সকালে ঘুম ভাঙলেই বার্তা, দুপুরে দেশ থেকে ফোন, রাতে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে আরও কয়েকটি। কেউ চেনা, কেউ একেবারে অচেনা। কেউ ভাতিজার জন্য জানতে চান, কেউ নিজের জন্য। প্রশ্ন ঘুরেফিরে একটাই, ‘ভাই, অস্ট্রেলিয়া নাকি কৃষিকাজের ভিসা দিচ্ছে?’ গলার সুরে চাপা উত্তেজনা, যেন এবার সত্যিই সুযোগ এসেছে।সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ছবি।

কোথাও লেখা, ‘বাংলাদেশি কৃষিশ্রমিকদের জন্য দ্রুত ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া’, কোথাও দাবি, অভিজ্ঞতা বা ইংরেজির সনদ ছাড়াই ১০-১৫ দিনে ভিসা মিলবে। তাই শুরুতেই স্পষ্ট করে বলি: সামাজিক যোগাযোগমাধ্যমে চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে অনেকেই ভাবছেন, কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় বুঝি অস্ট্রেলিয়ার বিশাল খামারগুলোর দরজা বাংলাদেশিদের জন্য খুলে গেছে।

কিন্তু অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলি—বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় সরাসরি কোনো কৃষি ভিসা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর