advertisement
advertisement

প্রকৃতির মাঝে দৌড়, সবুজ টিলার পথে ৪০০ মানুষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
প্রকৃতির মাঝে দৌড়, সবুজ টিলার পথে ৪০০ মানুষ

দৌড় শুরুর আগে। শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কে

advertisement

ভোরের আলো তখনো ভালো করে ফোটেনি। শহরের সড়কে হালকা অন্ধকার। দু-একটি যানবাহন আলো জ্বেলে ছুটে যাচ্ছে। এর মধ্যেই শহরের বিভিন্ন দিক থেকে ছুটে আসছেন নানা বয়সী নারী-পুরুষ। কেউ তরুণ, কেউ বয়স্ক, সঙ্গে শিশু-কিশোরও। সবার গন্তব্য মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান মিলনায়তন। তবে সেটিই তাঁদের শেষ গন্তব্য নয়—সেখান থেকেই শুরু হবে দৌড়।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, আলোকসজ্জা আর মানুষের কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগের রাতেই অনেকে এসে পৌঁছেছেন। স্থানীয় অংশগ্রহণকারীরাও ভোরের অন্ধকার কাটার আগেই জড়ো হয়েছেন।দৌড়ে বিভিন্ন বয়সী নারী–পুরুষ অংশ নেন।

শুক্রবার সকালে শহরের বর্ষিজোড়া ইকোপার্ক এলাকায়মৌলভীবাজার পাওয়ার পালস এরিনা ও মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কাবাডি একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর