advertisement
advertisement

২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়, নেপথ্যে কী কী ছিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়, নেপথ্যে কী কী ছিল

২০০১ সালের নির্বাচনে বিএনপিসহ চার দলীয় জোটের বিজয়ের খবর প্রথম আলোর প্রথম পাতায়

advertisement

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরেছিল আওয়ামী লীগ। কিন্তু ১৯৯৬-২০০১ মেয়াদের সেই সরকারের শেষ দিকে আওয়ামী লীগের শাসন নিয়ে আলোচনায় বড় জায়গা করে নেয় সন্ত্রাসের নানা ঘটনা। সেই বাস্তবতার মধ্যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট।

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ২১৬টিতে জয় পায় চারদলীয় জোট। এর মধ্যে ৪০ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে ১৯৩ আসন পায় বিএনপি। ১০ অক্টোবর তিনি শপথ নিয়েছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনসহ তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। ওই নির্বাচনে বিএনপির জোটসঙ্গী জামায়াত ১৭টি, জাতীয় পার্টি (নাজিউর) ৪টি ও ইসলামী ঐক্যজোট পেয়েছিল ২টি আসন।

অন্যদিকে ৪০ দশমিক ১৩ শতাংশ ভোট পেয়ে ৬২টি আসনে জয় পায় আওয়ামী লীগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর