আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের তিন দশকের বেশি সুদীর্ঘ এ যাত্রায় ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে
তিন দশকের বেশি সময় ধরে দেশের আবাসন খাতে আস্থা ও গুণগত মানের নতুন মানদণ্ড স্থাপন করে আসছে ‘আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড (এএমএফএল)’। সুপরিকল্পিত নগর ভাবনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আবাসিক ও বাণিজ্যিক স্বপ্নের ঠিকানা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
সুদীর্ঘ এই যাত্রায় আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে আবাসনশিল্পে প্রতিষ্ঠানটি অর্জন করেছে এক সুদৃঢ় অবস্থান।প্রতিষ্ঠার যাত্রা ও সুদৃঢ় অবস্থান১৯৯৩ সালে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আমিন মোহাম্মদ ফাউন্ডেশন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি আমিন মোহাম্মদ গ্রুপের প্রধান আবাসন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম বিস্তৃত করে।
তিন দশকের বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের কাজের পরিধিতে যুক্ত হয়েছে—অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল কন্ডোমিনিয়াম, বাণিজ্যিক ভবন এবং বহুমুখী ব্যবহারের নান্দনিক স্থাপনা।সুদীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি ১১ হাজারের বেশি পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।