advertisement
advertisement

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

গত ১১ মার্চ থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়

advertisement

হরমুজ প্রণালি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ (প্রজেক্টাইল) আঘাত হেনেছে। যুক্তরাজ্যের একটি সামুদ্রিক সংস্থা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এ নৌপথটি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে চলে আসে।যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত অচল করে দিয়েছে। অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টার অভিযোগ করে কয়েকটি জাহাজে তারা হামলাও চালিয়েছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

তেহরান যাতে তাদের তেল রপ্তানি করতে না পারে, তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) গতকাল জানিয়েছে, প্রথম হামলায় জাহাজটিতে ‘ছোট আকারে আগুন ধরে যায় এবং জাহাজটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর