advertisement
advertisement

বিপাশার সঙ্গে প্রেম থেকে আর্থিক অনিয়মের অভিযোগ, পর্দার বাইরে বারবার বিতর্কে দিনো মোরিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বিপাশার সঙ্গে প্রেম থেকে আর্থিক অনিয়মের অভিযোগ, পর্দার বাইরে বারবার বিতর্কে দিনো মোরিয়া

পর্দার বাইরে বারবার বিতর্কে দিনো মোরিয়া। কোলাজ

advertisement

একসময় বলিউডে তাঁর পরিচয় ছিল সুদর্শন, দীর্ঘদেহী এক মডেল-অভিনেতা হিসেবে। নব্বইয়ের দশকের শেষ দিকে বিজ্ঞাপন ও ফ্যাশন–দুনিয়ায় পরিচিতি, এরপর সিনেমায় অভিষেক। ২০০২ সালে ‘রাজ’-এর সাফল্যের পর রাতারাতি পরিচিত হয়ে ওঠেন দিনো মোরিয়া। তাঁর পাশে তখন বিপাশা বসু, পর্দায় রহস্য, প্রেম আর ভয়—সব মিলিয়ে ‘রাজ’ তাঁকে বলিউডের আলোচনায় নিয়ে আসে। তারপর অবশ্য পথটা সব সময় মসৃণ ছিল না।

একের পর এক সিনেমা, কিছু সাফল্য, অনেক ব্যর্থতা, ধীরে ধীরে বড় পর্দা থেকে দূরে সরে যাওয়া—আবার ওটিটির হাত ধরে নতুন করে আলোচনায় ফেরা। ‘দ্য এম্পায়ার’-এ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে ‘হাউসফুল ৫’-এর মতো বড় ছবিতেও দেখা গেছে তাঁকে। কিন্তু ২০২৬ সালে এসে দিনো মোরিয়ার নাম সিনেমার চেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তদন্ত ও আইনি জটিলতার প্রসঙ্গে। দিশা সালিয়ানের মৃত্যুর নতুন তদন্তে তাঁর নাম উঠে এসেছে।

তারপর এবার মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্তে তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর