advertisement
advertisement

খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁমালিকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
খাবারের দাম বাড়াতে চান রেস্তোরাঁমালিকেরা

রেস্তোরাঁ খাতের সংকট মোকাবিলায় আজ পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বক্তব্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান

advertisement

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিচালন খরচ বাড়লেও খাবারের দাম বাড়াতে পারছেন না রেস্তোরাঁমালিকেরা। দাম বাড়াতে গেলে জেলা প্রশাসন হস্তক্ষেপ করছে।

এদিকে দ্রব্যের মূল্যবৃদ্ধিতে রেস্তোরাঁয় বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে—এমন দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।এ পরিস্থিতিতে খাবারের দাম সমন্বয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ, সম্পূরক শুল্ক ও উৎসে কর প্রত্যাহার এবং রেস্তোরাঁ ব্যবসার জন্য একক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।রেস্তোরাঁ খাতের সংকট মোকাবিলায় আজ শনিবার পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বক্তব্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে: রেস্তোরাঁ পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস চালু, বিভিন্ন সরকারি সংস্থার অভিযানের নামে হয়রানি বন্ধ, এলপিজি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া।সংগঠনটির দাবি হলো চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম, মসলা, শাকসবজিসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর