advertisement
advertisement

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট

চট্টগ্রাম বন্দর

advertisement

দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। আজ সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা চবক। চুক্তি অনুযায়ী, আজ রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট। আগামী ২৩ মে পর্যন্ত সিসিটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

ছয় মাসের চুক্তিমূল্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর আগে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়।

এরপর বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি সই হয়।বন্দর ভবনে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের পক্ষে চুক্তিতে সই করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান; আর এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর