advertisement
advertisement

সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
সেদিনের শিশুটি এখন ২ হাজার কোটি টাকার মালিক, বিখ্যাত গায়িকা

শৈশবে মাইলি সাইরাস। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

ডিজনি চ্যানেলের মিষ্টি কিশোরী থেকে বিশ্বসংগীতের অন্যতম আলোচিত পপ তারকা মাইলি সাইরাসের জীবন যেন একের পর এক রূপান্তরের গল্প। কখনো ‘হান্না মন্টানা’ চরিত্রে কিশোরীদের স্বপ্নের রাজকন্যা, কখনো মঞ্চে সাহসী পোশাক ও খোলামেলা আচরণে বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মাদক নিয়ে আলোচনা, পারিবারিক টানাপোড়েন—কোনো কিছুই তাঁর জীবনকে আলোচনার বাইরে থাকতে দেয়নি। আজ ২৩ নভেম্বর মাইলি সাইরাসের জন্মদিন।

১৯৯২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া এই গায়িকার বয়স ৩৪ বছর। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন শুধু পপ তারকা নন, নিজের সংগীত ও ব্যক্তিত্বের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এক শিল্পী।হান্না মন্টানা থেকে বিশ্বখ্যাত পপ তারকামাইলির বাবা বিলি রে সাইরাস কান্ট্রি সংগীতের পরিচিত মুখ। সংগীতের আবহেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল।

২০০৩ সালে টিম বার্টনের ‘বিগ ফিশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় তাঁর অভিষেক।তবে মাইলির জীবনের মোড় ঘুরে যায় ডিজনি চ্যানেলের সিরিজ ‘হান্না মন্টানা’র মাধ্যমে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর