কুপিয়ে জখম
খুলনার রূপসা উপজেলায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।
তাঁর বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে।খুলনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে রবিউল ইসলামকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে পপুলার জুট মিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।