ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি উদ্যাপন উপলক্ষে আগামী ২ জানুয়ারি (২০২৭ সাল) ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ মিলনমেলা।অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির সব প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদের আগামী ১৫ নভেম্বরের (২০২৬ সাল) মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।অনুষ্ঠান ও রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন।আয়োজন সম্পর্কে অ্যাসোসিয়েশনের আহ্বান হলো, ‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’।স্মৃতির পাতায় ফিরে দেখা শৈশব, বন্ধুত্ব আর প্রিয় ভিকারুননিসার সঙ্গে গৌরবময় পথচলার ৭৫ বছর পূর্তির এই আয়োজনে প্রাক্তনদের সরব উপস্থিতি আশা করছে অ্যাসোসিয়েশন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।