advertisement
advertisement

সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির চালান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির চালান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর কঠোর নিরাপত্তায় প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া রেলগেট এলাকায়

advertisement

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানির (ইউরেনিয়াম) আরেকটি চালান পৌঁছেছে। আজ শনিবার দুপুরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর প্রকল্প এলাকায় পৌঁছায়।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পারবাণবিক জ্বালানিবাহী লরি প্রকল্প এলাকার পৌঁছায়। আন্তর্জাতিক নীতিমালা মেনে এই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে।গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ কার্গো বিমান।

এরপর আজ সকাল সোয়া সাতটার দিকে সেনাবাহিনীর নিরাপত্তায় বিমানবন্দর থেকে পারমাণবিক জ্বালানিবাহী গাড়িবহর রূপপুরের উদ্দেশে রওনা দেয়।গাড়িবহরে তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে অন্যান্য সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর