advertisement
advertisement

‘আমি শুধু আমার মায়ের জন্য বেঁচে আছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
‘আমি শুধু আমার মায়ের জন্য বেঁচে আছি’

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সাফল্যের গল্প শোনাচ্ছে আনিকা কবির। রাজশাহী সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। ৩ অক্টোবর ২০২৬

advertisement

আমি শুধু আমার মায়ের জন্য বেঁচে আছি এবং এই অনুষ্ঠানের মঞ্চে উঠতে পেরেছি—কথাগুলো বলতেই গলা ধরে আসছিল আনিকা কবিরের। তার কথা শুনে চোখ ছলছল করে ওঠে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় উপস্থিত অন্যদেরও। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় আনিকা। তারপর তার পড়ালেখা তো দূরের কথা, টিকে থাকাটাই কঠিন হয়ে যায়। তবে থেমে থাকেনি আনিকা। সব প্রতিকূলতা মাড়িয়ে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় সাফল্য ছিনিয়ে এনেছে।

সেই সাফল্যের স্বীকৃতি পেয়ে কণ্ঠে উচ্ছ্বাস তার। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশআয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।সংবর্ধনার রাজশাহী পর্ব আজ শনিবার রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ মাঠে আয়োজন করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর